বিমানে বসে জো বাইডেনের অভিষেক দেখলেন ট্রাম্প

নানা বাধাবিপত্তি পেরিয়ে ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জো বাইডেন।
পাশাপাশি প্রথম কোনো নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ভারতীয় বংশোদ্ভূত কামালা হ্যারিস।
চার বছরের মেয়াদ শেষে বিদায় নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ১০টায় ক্যাপিটল হিলের চত্বরে তাদের অভিষেক অনুষ্ঠান শুরু হয়।
এ সময় হোয়াইট হাউস ছেড়ে ফ্লোরিডার পথে রওনা দেন ট্রাম্প।
যেতে যেতে এয়ার ফোর্স ওয়ানে বসে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠান দেখেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট।
ওই ফ্লাইটের এক যাত্রী মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রাম্প ফ্লোরিডা পৌঁছেছেন।
স্থানীয় সময় সকাল ১০টা ৫৪ মিনিটে পাম বিচ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে শেষবারের মতো নামিয়ে দেয় বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.