সিনেটে ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের বিচার শুরু ফেব্রুয়ারিতে

মার্কিন সিনেটে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় দফা অভিশংসন শুনানির কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ৮ ফেব্রুয়ারি।
শুক্রবার এ কথা জানান সিনেটের এক শীর্ষ নেতা।

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি সোমবার অভিশংসনের দলিলপত্র হস্তান্তর করবেন বলে সিনেটকে জানিয়েছেন।

সিনেটের ডেমোক্র্যাটিক নেতা চাক শমার শুক্রবার সিনেটে বলেন, ‘কোনো ভুল করা চলবে না।
যুক্তরাষ্ট্রের সিনেটে শুনানি অনুষ্ঠিত হবে এবং প্রেসিডেন্টের (সাবেক) দোষ বিচারে ভোটাভুটি অনুষ্ঠিত হবে।’

‘এটি হতে যাচ্ছে একটি নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ শুনানি।’

গত ১৩ জানুয়ারি ট্রাম্পের অভিশংসন বিষয়ে প্রতিনিধি পরিষদে কয়েক ঘণ্টার বিতর্ক শেষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে ২৩২-১৯৭ ভোটে ট্রাম্পকে অভিশংসিত করা হয়।
তার বিরুদ্ধে গত ৬ জানুয়ারি হোয়াইট হাউসের বাইরে একটি সমাবেশের ভাষণে ক্যাপিটল ভবনে হামলায় উসকানি দেয়ার অভিযোগ আনা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.