চীন-তাইওয়ান উত্তেজনার মধ্যে দ. চীন সাগরে মার্কিন নৌবহর

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের নেতৃত্বে একটি নৌবহর দক্ষিণ চীন সাগরে প্রবেশ করেছে।
সম্প্রতি চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা চলছে।
এর মাঝেই ‘সমুদ্রের স্বাধীনতার’ প্রতি জোর দিতে এই অপারেশন চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, শনিবার দক্ষিণ চীন সাগরে তাদের নৌবহর প্রবেশ করেছে।
একই দিন চীনের আটটি বোমারু ও চারটি ফাইটার জেট বিমান তাইওয়ানের দক্ষিণপশ্চিমের বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে অনুপ্রবেশ করেছিল।
তাইওয়ানে এতগুলো চীনা যুদ্ধ বিমানের অনুপ্রবেশ বেশ বিরল ঘটনা বলে জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.