জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে আবারও সামিল মার্কিন যুক্তরাষ্ট্র

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পুরো শাসনামলেই জলবায়ু পরিবর্তনকে উপেক্ষা করেছেন।
তবে নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থান এর ঠিক উল্টো।
সোমবার এক উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেয়ার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে আবারও সামিল হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের বিভিন্ন দেশের ক্ষতিগ্রস্ত জনগণ ও অর্থনীতিকে রক্ষার উপায় সম্পর্কে আলোচনা হবে এই সম্মেলনে।
দায়িত্ব নেয়ার এক সপ্তাহের মধ্যেই ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তিতে যোগদানের কথা জানান প্রেসিডেন্ট বাইডেন।
সোমবারের সম্মেলনে চীনের উপপ্রধানমন্ত্রী হ্যান ঝেং, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও অন্যান্য বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে যোগ দেবেন বাইডেনের বিশেষ জলবায়ু প্রতিনিধি জন কেরি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.