জো বাইডেনের অভিবাসী বহিষ্কারের স্থগিতাদেশের বিরুদ্ধে আদালত

মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমোদনহীন অভিবাসীদের বহিষ্কার করার কার্যক্রম ১০০ দিন পর্যন্ত স্থগিত রাখার যে নির্বাহী আদেশ প্রেসিডেন্ট জো বাইডেন দিয়েছিলেন তা স্থগিত করতে নির্দেশ দিয়েছেন দেশটির এক ফেডারেল আদালত।

সাউদার্ন ডিস্ট্রিক্ট অব টেক্সাসের জেলা জজ ড্রিউ টিপটন মঙ্গলবার এ আদেশ দেন।
এই জজকে নিয়োগ দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আদালতের এই আদেশের ফলে পুরো যুক্তরাষ্ট্রে আগামী ১৪ দিন পর্যন্ত বাইডেনের আদেশ স্থগিত থাকবে।

টিপটন বলেন, অভিবাসী বহিষ্কার কার্যক্রম ১০০ দিন স্থগিত রাখার পক্ষে বাইডেন প্রশাসন কোনো শক্তিশালী, যৌক্তিক ন্যায্যতা প্রমাণ করতে পারেনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.