৪০ বছরের বেশি সময় আগে নিজেদের সম্পদ হিসেবে ট্রাম্পকে তৈরি করে রাশিয়া।
ওই সম্পর্কের ভিত্তিতে লাভবান হতো ট্রাম্প এবং রাশিয়া।
নতুন একটি বইয়ে বিস্ফোরক এ দাবি করা হয়েছে।
বইটির লেখক ক্রেগ উঙ্গার দাবি করেন, অসংখ্যবার ট্রাম্পকে দেউলিয়া হওয়ার হাত থেকে রক্ষা করেছে রাশিয়া।
ট্রাম্পের জন্য পাঠানো হয়েছে হাজার হাজার কোটি রুশ মুদ্রা।
৮০ এবং ৯০ দশকের মধ্যে এসব সহায়তা ট্রাম্প নিজের আবাসন ব্যবসার মাধ্যমে গ্রহণ করেন।
ওই সব অর্থের বিরাট একটা অংশ ট্রাম্পের নামে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগও করেছে মস্কো।
উঙ্গার দাবি করেন, ট্রাম্প রুশ নারীদের সঙ্গে রাত কাটিয়েছেন। এতে তাকে সহায়তা করেছে মার্কিন ধনকুবের ট্রাম্পের বন্ধু জেফ্রি এপস্টেইন।
তিনি ট্রাম্পকে অপ্রাপ্ত বয়স্ক রুশ মেয়ে সরবরাহ করতেন।