সিনেটে ডোনাল্ড ট্রাম্পের বিচার ঠেকাতে মরিয়া রিপাবলিকানরা

সিনেটে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসন ঠেকাতে মরিয়া হয়ে উঠেছেন রিপাবলিকানরা। তারা এই বিচারে সংবিধান লঙ্ঘনের ঘটনা ঘটবে কি না সেটা নিয়েই বেশি চিন্তিত।
যদিও বিচার আটকানোর তাদের একটি প্রস্তাব সিনেটে আটকে গেছে।

গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় উসকানি দেওয়ায় ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে চান ডেমোক্র্যাটরা।
ইতিমধ্যে প্রতিনিধি পরিষদে ট্রাম্পকে অভিশংসন করা হয়েছে।
সেই ইমপিচমেন্ট আর্টিকেল সিনেটেও সোমবার পাঠানো হয়েছে।
মঙ্গলবার সিনেটে একটি প্রস্তাব উত্থাপন করেন রিপাবলিকান সিনেটর র্যান্ড পল।

তিনি বলেন, একজন প্রেসিডেন্ট বিদায় নেওয়ার পর তার বিচারে সংবিধান লঙ্ঘনের ঘটনা ঘটবে।
কিন্তু ৫৫-৪৫ ভোটে প্রস্তাবটি বাতিল হয়ে যায়।
মাত্র পাঁচ জন রিপাবলিকান সিনেটর ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দিয়েছে।
এর আগে প্রতিনিধি পরিষদের ভোটাভুটিতে ১০ জন রিপাবলিকান অভিশংসনের পক্ষে ভোট দিয়েছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.