বাংলাদেশ টেস্টে প্রথমবারের মতো ম্যাচ রেফারি পাচ্ছে

বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট সিরিজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে। এর সিরিজের মধ্য দিয়ে নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটে।

টেস্ট ক্রিকেটে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করতে প্রথমবারের মতো কোনো বাংলাদেশিকে দেখা যাবে। তিনি সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ। বর্তমানে তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন।

নিয়ামুর রশিদ একসময় জাতীয় দলের পেস বোলিং অলরাউন্ডার ছিলেন। ১৯৯৯ বিশ্বকাপে খেলেছিলেন তিনি। ২০০৬ সাল পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে দেখা গেছে তাকে।

এবার টেস্ট ক্রিকেটে ম্যাচ রেফারির দায়িত্বে দেখা যাবে তাকে। এর আগে ৯টি ওয়ানডেতে ম্যাচ রেফারি হিসেবে ছিলেন তিনি।

করোনার কারণে বিদেশি আম্পায়ারদের দায়িত্ব পালনে বিধিনিষেধের ফলে স্থানীয় আম্পায়ারদের সুযোগ বেড়েছে। এবার সে সুযোগে টেস্টে ম্যাচের রেফারির দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাবেক এই ক্রিকেটার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.