যাত্রীবাহী সকল ফ্লাইট বন্ধ করে দিলো মিয়ানমার

সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের সব যাত্রীবাহী ফ্লাইট বন্ধ করে দেয়া হয়েছে। মিয়ানমারে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের ফেসবুক পেইজে এই তথ্য নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্রের ফেসবুক পেইজে বলা হয়, দেশটির বৃহত্তম শহর ইয়াঙ্গুনের আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার রাস্তা সোমবার বন্ধ করে দেয়া হয়েছে।

দূতাবাস টুইটারে জানায়, সংবাদগুলো ইঙ্গিত দেয় যে মিয়ানমারের সব বিমানবন্দর বন্ধ রয়েছে।

মার্কিন দূতাবাস `নিরাপত্তা সতর্কতা’ জারি করে বলেছে যে তারা মিয়ানমারের নেত্রী অং সান সু চি’র আটকের পাশাপাশি ইয়াঙ্গুনসহ বেশ কয়েকটি শহরে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার বিষয়ে অবগত রয়েছে।

মিয়ানমারের পূর্বের নাম ব্যবহার করে তারা আরো জানায়, ‘বার্মায় রাজনৈতিক অস্থিরতার সম্ভাবনা রয়েছে এবং আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাব।’

সোমবার সকালে মিয়ানমারের সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে। তারা মিয়ানমারে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.