করোনায় মৃত্যু পৌনে ২৩ লাখ

বৈশ্বিক মহামারি করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে।
বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১০ কোটি ৪৯ লাখ ১ হাজার ৭০৪ জন। এতে মৃত্যু হয়েছে ২২ লাখ ৭৮ হাজার ৪৪০ জনের আর সুস্থ হয়ে উঠেছেন ৭ কোটি ৬৬ লাখ ২৯ হাজার ৪৩৪ জন।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
তাদের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনা মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র।
দেশটিতে করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ২ কোটি ৭১ লাখ ৫০ হাজার ৪৫৭ জন।
এর মধ্যে মারা গেছেন ৪ লাখ ৬১ হাজার ৯৩০ জন আর সুস্থ হয়েছেন ১ কোটি ৬৯ লাখ ৬ হাজার ৭৭৮ জন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.