পরিবারের কোনো সদস্য সরকারি সিদ্ধান্তে ভূমিকা রাখবে না বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
বুধবার পিপল ম্যাগাজিনে প্রকাশিত বাইডেনের সাক্ষাৎকারে এ কথা জানা যায়।
সরকারি সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় পরিবারের সদস্যদের অনৈতিক হস্তক্ষেপ এড়াতে পুরোনো ওবামা-বাইডেন প্রশাসনের মতো করে নতুন সরকার পরিচালনার কথা জানান সদ্য ক্ষমতা নেওয়া এই প্রেসিডেন্ট।
বাইডেন বলেন, ‘আমাদের পরিবারের কেউ-ই সরকারের কোনো উদ্যোগ বা পররাষ্ট্র নীতির সঙ্গে সংশ্লিষ্ট হবেন না।
এখানে কারো কাজ নেই।
কেবল আত্মীয়দের সঙ্গে তারা দেখা করতে আসতে পারবেন।’
এর আগে, পদের অপব্যবহার করে ব্যক্তিগতভাবে সুবিধা নিতে প্রেসিডেন্ট রাজি নন বলে তার অবস্থান পরিষ্কার করেন।
তিনি বলেন, ‘আমার মনে আছে কয়েক বছর আগে একজন অফিশিয়াল বলেছিলেন, আপনি নিজের বাড়িতে বা গাড়িতে যে জ্বালানি ব্যবহার করেন তার খরচের কিছু অংশ সিনেট থেকে নিতে পারবেন। আমি তখন না করে দিয়েছিলাম।’