যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে আমন্ত্রিত তিব্বতের নির্বাসিত প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের তিব্বত বিষয়ক বিশেষ সমন্বয়কের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিব্বতের নির্বাসিত সরকারের প্রেসিডেন্ট লবসাং সাঙ্গাই।

রবার্ট এ ডেস্ত্রোকে তিব্বত বিষয়ক সমন্বয়কারী হিসেবে নিযুক্ত করার কয়েকদিন পরই তাকে আমন্ত্রণ জানানো হয়।

গত ৬ দশকের মধ্যে এমন ঘটনা ঘটলো।
কৃতজ্ঞতা প্রকাশ করে সাঙ্গাই একটি টুইটে বলেন, তিব্বত বিষয়ক বিশেষ সমন্বয়কারীর সঙ্গে দেখা করতে পেরে আমি সম্মানিত।
এই প্রথম কেন্দ্রীয় তিব্বতী প্রশাসনের একজন প্রেসিডেন্টকে স্টেট ডিপার্টমেন্টের ভেতরে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলো।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.