সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধের নির্দেশ দিলেন বাইডেন

সৌদির কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
একই সঙ্গে তিনি ইয়েমেন যুদ্ধে সৌদির পক্ষে দেওয়া মার্কিন সমর্থন বন্ধের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার তার প্রশাসনের পররাষ্ট্রনীতি ঘোষণার সময় বাইডেন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

বাইডেন তার ভাষণে ইয়েমেনের যুদ্ধকে ‘মানবিক ও কৌশলগত বিপর্যয়’ বলে মন্তব্য করেছেন।

২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে ‘ইরানি সমর্থনপুষ্ট’ হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে।
পাঁচ বছর ধরে চলা এই যুদ্ধে লাখ লাখ মানুষ নিহত হয়েছে।
জাতিসংঘ ইয়েমেন পরিস্থিতিকে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সঙ্কট বলে বর্ণনা করে আসছে।
দেশটির ৮০ শতাংশ মানুষ এখন খাদ্য সঙ্কটে ভুগছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.