যুক্তরাষ্ট্র জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ফিরছে

মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে বের হয়ে যাওয়ার তিন বছর পর আবারও এ সংস্থায় যোগ দিচ্ছে।

২০১৮ সালে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ এনে সংস্থাটি ত্যাগ করেছিল। খবর রয়টার্সের।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন জানিয়েছেন, সোমবার যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক হিসেবে জেনেভাভিত্তিক কাউন্সিলে পুনরায় যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

২০০৬ সালের মার্চে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক মূলনীতির আলোকে পরিচালিত হয় এই কাউন্সিল। জেনেভাভিত্তিক এই কাউন্সিলের লক্ষ্য বিশ্বজুড়ে মানবাধিকার সমুন্নত ও সুরক্ষা।

ট্রাম্প সরকারের একাধিক কর্মকর্তা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ‘চরম ইসরাইলবিরোধী’ বলে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন।

বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা মানবাধিকার কাউন্সিলে ফিরে আসার বিষয়ে বলেন, আমরা জানি যে কাউন্সিল বিশ্বব্যাপী অত্যাচার ও অবিচারের বিরুদ্ধে যারা লড়াই করছে, তাদের পক্ষে একটি গুরুত্বপূর্ণ ফোরাম হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, আমরা সংস্থাটির সঙ্গে যুক্ত থেকে নিশ্চিত করতে চাই এটি যেন সেই যোগ্যতার প্রমাণ দিতে পারে

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.