সিনেটে ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচারপ্রক্রিয়ার পক্ষে ভোট

মার্কিন সিনেট সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসন শুনানির কার্যক্রম শুরু করার অনুমতি দিয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্পের অভিশংসন শুনানি অব্যাহত রাখা হবে কিনা এ নিয়ে মার্কিন সিনেটররা ভোট দেন।
ভোটে ৫৬ জন সিনেটর ট্রাম্পের অভিশংসন শুনানি অব্যাহত রাখার পক্ষে ভোট দিয়েছে ।
আর ৪৪ জন মার্কিন সিনেটর বিপক্ষে ভোট দেন।
এর মানে মার্কিন সিনেটে ট্রাম্পের অভিশংসনের শুনানি অব্যাহত থাকবে।
ট্রাম্পের অভিশংসন শুনানির পক্ষে ভোট দিয়েছেন রিপাবলিকান সিনেটররাও।

অনেক রিপাবলিকান নেতা যুক্তি দিয়েছেন যে হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প বিচারের মুখোমুখি হতে পারেন না।
তবে, গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনার পেছনে ট্রাম্পের ইন্ধন ছিল বলে ডেমোক্র্যাটরা বলেছেন।
তাই ট্রাম্পের বিরুদ্ধে ‘বিদ্রোহীদের প্ররোচিত’ করার অভিযোগ আনা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.