ক্লাব বিশ্বকাপের ফাইনাল খেলতে কাতারে অবস্থান করছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের ফুটবলাররা। দলের সঙ্গে ছিলেন ডিফেন্ডার জেরোমে বোয়েটাংও।
কিন্তু শিরোপা জয়ের মিশনে বাভারিয়ানদের সঙ্গে থাকা হচ্ছেনা তার।
মঙ্গলবার জার্মানির রাজধানী বার্লিনের একটি অ্যাপার্টমেন্ট থেকে বোয়েটাংয়ের সাবেক বান্ধবী কেসিয়া লেনহার্টের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এক সপ্তাহ আগে তার সঙ্গে সম্পর্কের ইতি টেনেছিলেন জার্মান ফুটবলার।
বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েন পোলিশ বংশোদ্ভূত ঐ মডেল।
পুলিশ জানিয়েছে, কেউ একজন আত্মহত্যা চেষ্টা করছে, এমন খবর পেয়ে মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে চার্লোটেনবার্গে যান তারা।
সেখানে গিয়েই ২৫ বছর বয়সী ঐ নারীর মরদেহ দেখতে পান তারা।
প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই ধারণা করছে পুলিশ।