যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে হুয়াওয়ে আশাবাদী

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান দূরত্ব কাটিয়ে সম্পর্কের উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন হুয়াওয়ের প্রধান রেন জেংফেই।
তিনি এও বলেন, স্বল্প সময়ের মধ্যেই হয়তো (সম্পর্কের ব্যাপারে) বড় কোনো পরিবর্তন হবে না।
দেশটিতে জো বাইডেনের নেতৃত্বে নতুন সরকার গঠনের প্রেক্ষিতে রেন এই মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের প্রতি চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য প্রতিষ্ঠায় নীতিমালা প্রণয়নেরও আহ্বান করেন তিনি।
এর ফলে উভয় পক্ষই লাভবান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশ্ব বাজারের স্মার্টফোন ও নেটওয়ার্ক সরঞ্জামের অন্যতম যোগানদাতা ও প্রস্তুতকারক হুয়াওয়ের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সময়কালে ‘চীন সরকারের হয়ে গোয়েন্দাগিরির’ অভিযোগ করা হয়েছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.