মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন শুক্রবার নতুন নির্দেশনা জারি করেছে। সেখানে নিরাপদে এবং যত দ্রুত সম্ভব বিভিন্ন স্কুল পুনরায় খুলে দেয়ার আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে কোভিড-১৯ সংক্রমণ রোধ করতে গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে।
সার্বজনীন মাস্ক ব্যবহার, হাত ধোয়া, জীবানুমুক্ত করা এবং একই সঙ্গে করোনার টেস্টিং এবং ট্রেসিং বাড়ানোর ওপরও জোর দেয়া হয়েছে।
তবে বায়ুর মাধ্যমে করোনা ছড়িয়ে পড়ার বিষয়টিকে সেভাবে জোর দেয়া হয়নি।
যদিও ভাইরাস ছড়িয়ে পড়ার অন্যতম পথ এটাই।
ভ্যাকসিন হাতে পাওয়ার পর পরই বিভিন্ন স্কুলের শিক্ষক এবং কর্মীদের যত দ্রুত সম্ভব ভ্যাকসিন প্রদানের পরামর্শ দেয়া হয়েছে।
কারণ এটাই এখন সবচেয়ে বেশি জরুরি।