হুতি নেতাদের নিষেধাজ্ঞা তুলছে না মার্কিন যুক্তরাষ্ট্র

হুতি বিদ্রোহীদের সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিলেও তাদের শীর্ষস্থানীয় তিন নেতার ওপর থেকে নিষেধাজ্ঞা সরানো হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
একথা স্মরণ করিয়ে দেশটির সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন হুতিদের কঠোরভাবে সতর্ক করেছেন।

হুতি মিলিশিয়াদের আগের নামে সম্বোধন করে ব্লিঙ্কেন বিবৃতিতে বলেন, ‘ইয়েমেনে অশান্তি সৃষ্টির জন্য আনসারুল্লাহ নেতা আবদুল মালিক আল-হাউথি, আব্দুল খালিক বদর আল-দীন আল-হাউথি এবং আবদুল্লাহ ইয়াহিয়া আল-হাকিম নিষেধাজ্ঞার অধীনেই থাকছেন।’

বিবৃতিতে ব্লিঙ্কেন বলেন, ‘যুক্তরাষ্ট্র হুতিদের কর্মকাণ্ড গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকবে।
সৌদি আরব এবং লোহিত সাগরে যারা হামলা চালিয়েছে তাদের শনাক্ত করে নতুন নিষেধাজ্ঞা দেয়া হবে।’

গৃহযুদ্ধে পর্যুদস্ত ইয়েমেনের রাজধানীসহ কিছু এলাকা হুতিদের দখলে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.