সহিংসতায় উস্কানি দেওয়ার দায়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিযুক্ত করতে ব্যর্থ হয়েছে সিনেট।
শনিবার ট্রাম্পকে অভিযুক্ত করতে প্রয়োজন ছিলো দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার।
তবে মাত্র দশ ভোট কম পড়ায় দ্বিতীয় অভিশংসন প্রচেষ্টাতেও টিকে যান ট্রাম্প।
এরপরই প্রকাশ করা এক বিবৃতিতে সিনেটের এই বিচার প্রক্রিয়াকে ইতিহাসের সবচেয়ে বড় দানব শিকার প্রচেষ্টা আখ্যা দেন সাবেক প্রেসিডেন্ট।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয় অনুমোদনের দিনে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের হামলা ও পরে সৃষ্ট দাঙ্গায় একজন পুলিশ সদস্যসহ পাঁচ জন নিহত হন।
দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগ এনে জানুয়ারিতে ট্রাম্পকে অভিশংসিত করে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ।
ওই পরিষদ থেকে আসা আইনপ্রণেতারা চলতি সপ্তাহে সিনেটরদের কাছে তাদের মামলা উপস্থাপন করেছেন।
এরইমধ্যে সিনেটে ট্রাম্পকে অভিশংসিত করার প্রশ্নে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।
যুক্তি-তর্ক উপস্থাপন শেষে শনিবার অনুষ্ঠিত হয় ভোটাভুটি।