ডোনাল্ড ট্রাম্পের খালাস পাওয়ার প্রতিক্রিয়ায় যা বললেন বাইডেন

দ্বিতীয় অভিশংসনের বিচারেও খালাস পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
এই ঘটনাকে ‘ইতিহাসের দুঃখজনক অধ্যায়’ বলে বর্ণনা করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া ‘গণতন্ত্র যে ভঙ্গুর’ তা এই ঘটনা আবার মনে করিয়ে দিল বলেও উল্লেখ করেন বাইডেন।

শনিবার অনুষ্ঠিত অভিশংসনের বিচারে মুক্তি পেয়েছেন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পাঁচ দিনের এই শুনানিতে ট্রাম্পের বিরোধীপক্ষ ডেমোক্র্যাটদের অভিযোগ ছিল, গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গিয়ে ফল বাতিলের উদ্দেশ্যে মার্কিন কংগ্রেসে হামলা চালাতে সমর্থকদের উসকে দিয়েছেন ট্রাম্প।

দ্য গার্ডিয়ানের বরাতে জানা যায়, ট্রাম্পকে অভিশংসনের উদ্দেশ্যে তোলা প্রস্তাবে পক্ষে ভোট দিয়েছেন ৫৭ জন।
বিপক্ষে দিয়েছেন ৪৩।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.