‘ইসরাইলি নেতাদেরকে উপেক্ষা করেছেন বাইডেন’

কিছু বলার চেয়ে যে নীরব থেকেই অনেক বেশি জোরালো বার্তা দেয়া যায়, বৈদেশিক নীতির ক্ষেত্রে সেটিই করে দেখালেন নতুন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।
গত ৪০ বছরের মধ্যে এই প্রথমবারের মতো, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতা গ্রহণের প্রথম কয়েক দিনের মধ্যে তিনি ইসরাইলি নেতাদের সাথে যোগাযোগ করেননি।

বাইডেন ক্ষমতা গ্রহণ করার পরে প্রায় ১ মাস পার হতে চলেছে।
ইতিমধ্যে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেও তিনি এখনও ইসরাইলি নেতাদের সাথে দেখা করেননি বা কথা বলেননি।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন ফ্রি বেকন-এর খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে যোগাযোগ করেছেন তবে মধ্য প্রাচ্যের যুক্তরাষ্ট্রের নিকটতম মিত্র ইসরাইলের নেতাদের সাথে এখনো কথা বলেননি।

বেকন অনুসন্ধান করে জানিয়েছে, ১৯৮১ সালে তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের পরে বাইডেনই প্রথম প্রেসিডেন্ট যিনি হোয়াইট হাউসে কাজ শুরু করার পরে প্রথম পদক্ষেপ হিসাবে ইসরাইলের সাথে যোগাযোগ করেননি।
তারা জানিয়েছে যে, জর্জ ডাব্লিউ বুশ ক্ষমতা গ্রহণের প্রথম পাঁচ দিনের ইসরাইলে ফোন দিয়েছিলেন, বিল ক্লিন্টন দিয়েছিলেন ৩ দিনের মধ্যে।
জর্জ ডাব্লিউ বুশ ফোন দিয়েছিলেন ৭ দিনের মধ্যে।
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্প ফোন দিয়েছিলেন যথাক্রমে প্রথম ও দ্বিতীয় দিনে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.