বাংলাদেশ বিমানের টোকিও ও চেন্নাই ফ্লাইট চালু মার্চে

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান জানিয়েছেন, বাংলাদেশ বিমানের টরন্টো, টোকিও ও চেন্নাই ফ্লাইট আগামী মার্চে চালু হবে।
এ ছাড়া ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট পরিচালনার ব্যাপারেও দ্রুত সুখবর দেওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
গতকাল সোমবার রাজধানীর ফার্মগেটের ৮১, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুদ্রণ ও প্রকাশনা বিভাগের বাণিজ্যিক সেবা উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।
মাহবুবুর রহমান বলেন, বিমানের বহর এখন আধুনিক ও তারুণ্যদীপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক আগ্রহ ও চেষ্টায় বিমানবহরে যুক্ত হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির নতুন ১৩টি উড়োজাহাজ। অচিরেই আরও দুটি নতুন ড্যাশ-৮ উড়োজাহাজ যুক্ত হবে।
এ উড়োজাহাজগুলোর মাধ্যমে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রীদের সর্বোচ্চ মানের সেবা প্রদান করা হচ্ছে।
সর্বোচ্চ মানের যাত্রীসেবা নিশ্চিতে বিমানের কোনো কর্মকর্তার গাফিলতি সহ্য করা হবে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.