জুলাইয়ের মধ্যেই দেশের সবার জন্য টিকার আশ্বাস জো বাইডেনের

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় মঙ্গলবার এক বিবৃতিতে আশ্বাস দিয়েছেন যে, আগামী আগস্টের আগেই যুক্তরাষ্ট্রে সবার জন্য টিকা নিশ্চিত করা হবে।
অর্থাৎ জুলাইয়ের মধ্যেই দেশের সর্বস্তরের মানুষ ভ্যাকসিন পাবে।

এর আগে প্রেসিডেন্ট বাইডেন আশা প্রকাশ করেছিলেন যে, আগামী বসন্তের আগেই হয়তো সবার জন্য টিকা সহজলভ্য হবে।
কিন্তু টিকার সহজলভ্যতা এবং তা সরবরাহের ক্ষমতা উভয় ক্ষেত্রেই বিভিন্ন ধরনের অসুবিধার কথা উল্লেখ করে আনুমানিক সময় জানিয়েছে হোয়াইট হাউস।

যুক্তরাষ্ট্রের সব মানুষকে কবে নাগাদ টিকার আওতায় আনা হবে সে বিষয়ে প্রশ্ন করা হলে সিএনএনকে বাইডেন বলেন, ‘চলতি বছরের জুলাইয়ের শেষের দিকেই সব আমেরিকানকে টিকার আওতায় আনা সম্ভব হবে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.