‘মহামারিকে পরাজিত করতে ভ্যাকসিন নিন’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, শুধু ভ্যাকসিন গ্রহণের মধ্যমেই মহামারিকে পরাজিত করা সম্ভব।

শুক্রবার ফাইজারের করোনার ভ্যাকসিন প্রস্তুতকারী কারখানা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ভ্যাকসিন নিরাপদ। দয়া করে পরিবার, সম্প্রদায়, নিজের ও দেশের জন্য ভ্যাকসিন নিন। এটি সহজলভ্য। এর মাধ্যমেই আমরা এই মহামারিকে পরাজিত করবো।’

এক মাস আগে দায়িত্ব গ্রহণের পর বাইডেন কোভিড-১৯ নিয়ন্ত্রণকে নিজ কাজের শীর্ষে রাখেন।

শিগগিরই মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে যাওয়ার প্রেক্ষাপটে বাইডেন বলেন, ‘কখন এই সঙ্কট রোধ হবে তা বলা সম্ভব নয়।’
দেশের ৬০০ মিলিয়ন ডোজ দেওয়ায় যথেষ্ট হবে এবং জুলাইয়ের শেষের দিকে তা প্রস্তুত হবে হলে আশা করেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.