করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যু ৫ লাখ

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে।
এ সংখ্যাকে প্রেসিডেন্ট জো বাইডেন ‘হৃদয়বিদারক মাইলফলক’ বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন, ‘জাতি হিসেবে আমরা এত নির্মম ভাগ্যকে মেনে নিতে পারি না।
দুঃখিত হওয়ার জন্য আমাদের অনুভূতিহীন হওয়া বন্ধ করতে হবে।’

করোনায় মৃতদের স্মরণে সোমবার রাতে হোয়াইট হাউসের বাইরে মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে অংশ অংশ নেন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং তাদের সঙ্গী/সঙ্গিনী। সেখানে তারা এক মিনিট নীরবতা পালন করেন।

করোনায় বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।
দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮০ লাখ।
আক্রান্তের সংখ্যাতেও বিশ্বে প্রথম যুক্তরাষ্ট্র।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.