‘রাকিবকে তালাক দিয়েই নাসিরকে বিয়ে করেছি’

সাবেক স্বামী রাকিবকে তালাক দিয়েই পুনরায় বিয়ে করেছেন বলে জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমা সুলতানা তাম্মি।
বিয়ে নিয়ে বিতর্কের জেরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

বুধবার এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তামিমা। এ সময় তার পাশে নাসিরও উপস্থিত ছিলেন।

তামিমা বলেন, রাকিবকে তালাক দিয়েই নাসিরকে বিয়ে করেছি। ২০১৭ সালে তাকে তালাক দেই। রাকিবের সঙ্গে আমার বিয়ে হয়েছিল এবং আমাদের একটি সন্তান আছে।
এছাড়া, রাকিব যেসব কথা বলছেন তার সবই মিথ্যা।

সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট সম্পর্কে তিনি বলেন, আমার বা নাসিরের কোনো ফেসবুক আইডি বর্তমানে সচল নেই।
নাসিরের একটি অফিসিয়াল ফেসবুক পেজ আছে।
কোনো আপডেট দিতে হলে আমরা সেই পেজ থেকে দেব।

সংবাদ সম্মেলনে নাসির বলেন, সে তো এখন আমার স্ত্রী। আমার স্ত্রীর বিরুদ্ধে রাকিব সাহেব (তামিমার সাবেক স্বামী) বা যে কেউ বাজে কথা বললে আইনি ব্যবস্থা নেব।

গণমাধ্যমের প্রতি ইঙ্গিত করে নাসির বলেন, সত্যটা জেনে আপনারা নিউজ করুন।
সঠিক তথ্যটা সবার সামনে তুলে ধরুন। রাকিবের উদ্দেশে তিনি বলেন, এত নাটক করার কিছু নেই। সোশ্যাল মিডিয়ায় এসে এত কথা বলার তো কিছু নেই।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.