ইউরোপকে কমাতে হবে চীনের ওপর নির্ভরতা

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন মঙ্গলবার বলেছেন, প্রযুক্তিগত উন্নয়নের জন্য বিদেশ থেকে আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতা বন্ধ করতে হবে।
যেমন পৃথিবীর বিরল কিছু উপাদানের জন্য চীনের সরবরাহ আধিপত্য থেকে বের হতে হবে।

তিনি বলেন, সবুজ এবং ডিজিটাল প্রযুক্তি বর্তমানে বেশ কিছু দুর্লভ কাঁচামালের ওপর নির্ভরমীর। আমরা বৈদ্যুতিক গাড়ির জন্য লিথিয়াম আমদানি করি, পরিষ্কার হাইড্রোজেন, সৌর প্যানেলের জন্য সিলিকন মেটাল।
পৃথিবীর ৯৮ শতাংশ বিরল উপাদানের একক সরবরাহকারী হলো চীন।

প্রেসিডেন্ট উরসুলা বলেন, গত বছরের শেষের দিকে একটি ইউরোপীয় কাঁচামাল জোট গঠন করা হয়েছিল, যাতে অন্যদের ওপর নির্ভরতা কমাতে পারে এবং সদস্য রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে জটিল উপাদান ছড়িয়ে দিতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.