ইরান আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করায় হতাশ বাইডেন প্রশাসন

ইরান আমেরিকার সঙ্গে পরমাণু সমঝোতা নিয়ে অনানুষ্ঠানিক আলোচনায় বসার ইউরোপীয় প্রস্তাব প্রত্যাখ্যান করায় হতাশা প্রকাশ করেছে বাইডেন প্রশাসন।

ওয়াশিংটন বলেছে, তারা বিষয়টি নিয়ে অর্থবহ কূটনৈতিক তৎপরতা চালানোর জন্য প্রস্তুত রয়েছে। খবর রয়টার্সের।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ ইউরোপীয় প্রস্তাব প্রত্যাখ্যান করার পর পরই মার্কিন সরকার তার এ অবস্থান ঘোষণা করল।

খাতিবজাদেহ রোববার বলেছেন, পরমাণু সমঝোতার ব্যাপারে ইউরোপ সম্প্রতি যে অনানুষ্ঠানিক বৈঠকের প্রস্তাব দিয়েছে, তার জন্য বর্তমান সময়কে উপযুক্ত মনে করছে না তেহরান।

এই সমঝোতার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও তিন ইউরোপীয় দেশের সাম্প্রতিক অবস্থান বিবেচনায় নিয়ে ইরান আলোচনায় না বসার সিদ্ধান্ত নিয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন।

খাতিবজাদেহর বক্তব্যের কয়েক ঘণ্টার মাথায় হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, আমরা ইরানের প্রতিক্রিয়ায় হতাশ হলেও একই সময়ে দুপক্ষের এই সমঝোতায় ফিরে আসার লক্ষ্যে অর্থবহ কূটনৈতিক প্রচেষ্টা চালাতে নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করছি।

তিনি বলেন, বিষয়টি নিয়ে ওয়াশিংটন পরমাণু সমঝোতার বাকি পাঁচ দেশ চীন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন ও জার্মানির সঙ্গে আলোচনা করবে ওয়াশিংটন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.