জার্মানিতে বাড়ল লকডাউন

করোনা সংক্রমণ রোধে আরোপিত লকডাউন ধীরে ধীরে তুলে নেয়ার ব্যবস্থা করছে জার্মানি।
এ লক্ষ্যে পাঁচটি পদক্ষেপের কথা জানিয়েছেন দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে ডয়চে ভেলে জানিয়েছে, চলমান লকডাউন ২৮ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।
তবে ছাড় দেয়া হয়েছে বেশকিছু বিধিনিষেধে।
চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল জানিয়েছেন, পাঁচটি পদক্ষেপে ধীরে ধীরে লকডাউন তোলার ব্যবস্থা করা হবে। তবে লকডাউন তুলতে গিয়ে যদি সংক্রমণ বেড়ে যায়, তাহলে ফের সেই অঞ্চলে কড়া লকডাউন ফিরিয়ে আনা হবে।
একই সঙ্গে ভ্যাকসিন প্রদানে আরও গতি আনা হবে বলেও জানান মার্কেল।

বুধবার জার্মানির ১৬টি রাজ্যের প্রধানদের সঙ্গে টানা প্রায় ৯ ঘণ্টা বৈঠকের পর লকডাউন বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান দেশটির চ্যান্সেলর।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.