মার্চেই বিমানের টরেন্টো ফ্লাইট চালুর প্রত্যাশা বিমান প্রতিমন্ত্রীর

বাংলাদেশ বিমানের বহরে যোগ হলো আরেকটি নতুন ড্যাশ-এইট’ বিমান।
প্রধানমন্ত্রীর দেয়া শ্বেতবলাকা’ নাম নিয়ে কানাডা থেকে কেনা তৃতীয় ড্যাশ এইট শুক্রবার (০৫ মার্চ) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানটি বরণ করে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী সাংবাদিকদের জানান, এসব উড়োজাহাজ দিয়ে নতুন অভ্যন্তরীণ গন্তব্যে পাখা মেলার পাশাপাশি স্বল্প দূরত্বের আন্তর্জাতিক গন্তব্যেও ফ্লাইট বাড়াতে চায় বিমান।
মার্চেই ঢাকা টরেন্টো ফ্লাইট চালুর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এদিকে শিগগিরই বিমান লাভজনক অবস্থানে পৌঁছাবে বলে জানান বিমানের চেয়ারম্যান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.