জো বাইডেনের ১.৯ ট্রিলিয়ন ডলারের করোনা তহবিল সিনেটেও পাস

প্রেসিডেন্ট জো বাইডেনের ১.৯ ট্রিলিয়ন ডলারের করোনা তহবিল কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটেও পাস হয়েছে।
স্থানীয় সময় শনিবার সিনেটে এটি পাস হয়। তবে এদিন রিপাবলিকান দলের সিনেটরদের প্রত্যেকেই এই বিলের বিরোধিতা করেন।

প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের এক সপ্তাহ আগেই বিশাল অঙ্কের এই প্রণোদনা প্যাকেজের পরিকল্পনা জানিয়েছিলেন বাইডেন।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এই করোনা তহবিলের অনুমোদন দেয় কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ।
ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ মনে করছে আগামী মঙ্গলবার বিলটি অনুমোদন পাবে।

বিলটি সিনেটে পাস হওয়ার পর প্রেসিডেন্ট বাইডেন এটিকে ‘অগ্রগতির আকেটি বড় পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন।
এসময় তিনি আবারও দেশবাসীর জন্য কাজ করার প্রতিজ্ঞা করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.