সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে দেশটির ইতিহাসের সবচেয়ে মহান প্রেসিডেন্টের স্বীকৃতি দিয়ে প্রস্তাব গ্রহণ করেছে অ্যালাবামা অঙ্গরাজ্যের রিপাবলিকান পার্টি।
সেই প্রস্তাবে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প যা অর্জন করেছেন, সে ক্ষেত্রে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন সিনেটর ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে অর্জন করতে পারেননি।
মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ জানায়, করোনা মোকাবিলা, টিকা বিতরণ, মহামারির সময় কর্মহীনদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য ট্রাম্পের ভূমিকার বিষয়টি তাকে দেওয়া সম্মাননাপত্রে উল্লেখ করা হয়েছে।
ক্ষমতা ছাড়ার পর থেকেই ফ্লোরিডার মার-এ-লাগোতে অবস্থান করছেন ট্রাম্প।
শনিবার রাতে ট্রাম্পকে বাঁধাই করা সম্মাননা সনদ দেওয়ার জন্য রিপাবলিকান পার্টির নেতারা সেখানে পৌঁছান।