যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র বিক্রেতা, ক্রেতা সৌদি

পৃথিবীতে যত অস্ত্র বিক্রি হয়, তার এক-তৃতীয়াংশ হয় যুক্তরাষ্ট্র থেকে। আর এই অস্ত্রের অর্ধেক কেনে মধ্যপ্রাচ্যের দেশগুলো।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপরি)-এর এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

সৌদি আরব মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি অস্ত্র কেনে। বিশ্বে অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা এই দেশটি।

সিপরি জানায়, ২০০১ থেকে ২০১৫ সালের মধ্যে যা অস্ত্র বিক্রি করত যুক্তরাষ্ট্র, এখন ১৫ শতাংশ বেশি বিক্রি করে তারা। গেল ৫ বছর বিশ্বে মোট যত অস্ত্র বিক্রি হয়েছে, তার ৩৭ শতাংশ করেছে দেশটি। ৯৬টি দেশকে অস্ত্র বিক্রি করেছে তারা। আর এই অস্ত্র বিক্রি অর্ধ শতাংশ ক্রেতা মধ্যপ্রাচ্য। যুক্তরাষ্ট্রের পর অস্ত্র বিক্রির শীর্ষে রয়েছে রাশিয়া ও ফ্রান্স।

২০১৬ থেকে ২০২০ সালের মধ্যে মধ্যপ্রাচ্যে অস্ত্র কেনার পরিমাণ তার আগের দশ বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেড়েছে। আর ৬১ শতাংশ বেড়েছে সৌদি আরবের অস্ত্র কেনার পরিমাণ।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে কাছ থেকে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাত ৫০টি এফ ৩৫ জেট কেনার জন্য চুক্তি করেছে। ১৮টি সশস্ত্র ড্রোনও কিনছে তারা। দুই হাজার ৩০০ কোটি ডলার দিয়ে এই অস্ত্র কিনছে আমিরাত।

এশিয়া ও ওশিয়ানিয়ার দেশগুলো মধ্যপ্রাচ্যের পরে বেশি অস্ত্র কেনে। গত পাঁচ বছরের মধ্যে মোট বিক্রি অস্ত্রের ৪২ শতাংশ কিনেছে এই অঞ্চলের দেশগুলি। এদের মধ্যে অন্যতম ভারত, চীন, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও পাকিস্তান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.