ভারতের পশ্চিমবঙ্গে মোতায়েন হচ্ছে রাফায়েল যুদ্ধবিমানের দ্বিতীয় স্কোয়াড্রন

আগামী মাসেই ভারতের পশ্চিমবঙ্গে মোতায়েন হচ্ছে ফরাসি জঙ্গিবিমান রাফায়েলের দ্বিতীয় স্কোয়াড্রন। রাজ্যের হাসিমারা বিমান ঘাঁটিতে এগুলো মোতায়েন করা হবে।

দেশটির বার্তা সংস্থা ‘পিটিআই’ ভারতের বিমান বাহিনীর বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে। এপ্রিলের মাঝামাঝি সময়েই রাফায়েলের দ্বিতীয় স্কোয়াড্রন পশ্চিমবঙ্গে অবস্থান নেবে।

ফ্রান্সের সঙ্গে ২০১৬ সালে ৫৯ হাজার কোটি রুপিতে ৩৬টি রাফায়েল জঙ্গিবিমান কেনার জন্য চুক্তি করে ভারত। এ পর্যন্ত ১১টি জঙ্গিবিমান ভারতের কাছে হস্তান্তর করেছে ফ্রান্স।

এখন পর্যন্ত তিন দফায় ভারতে রাফায়েল এসেছে। শেষবার অর্থাৎ তৃতীয় দফায় ভারতে রাফায়েল এসেছে ২৭ জানুয়ারি। এর আগে ২০২০ সালের ২৯ জুলাই সর্বপ্রথম রাফায়েল হাতে পায় ভারত।

এরপর ১০ সেপ্টেম্বর সেগুলো বিমান বাহিনীতে যুক্ত হয়। দ্বিতীয় দফায় ওই বছরেরই ৪ নভেম্বর ভারতের হাতে আসে ৪টি রাফায়েল।

রাফায়েল যুদ্ধবিমানের কিছু বিশেষ বৈশিষ্ট্য হলো-একবার জ্বালানি ভরা হলে এটি ১০ ঘণ্টা একটানা আকাশে উড়তে পারে। এছাড়া উড়তে উড়তেও জ্বালানি ভরতে পারে এই যুদ্ধবিমান। রাফায়েলে সর্বাধিক গতি ঘণ্টায় ২ হাজার ১৩০ কিলোমিটার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.