ছেলের বাবা হলেন সাকিব আল হাসান

তৃতীয় সন্তানের বাবা হলেন সাকিব আল হাসান।
যুক্তরাষ্ট্রের সময় গতকাল সকালে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কোলজুড়ে এসেছে তাঁদের তৃতীয় সন্তান।
সাকিবের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

প্রথম দুই সন্তান মেয়ে হলেও এবার তিনি হয়েছেন পুত্রসন্তানের বাবা।
নবজাতক এবং সাকিবের স্ত্রী—দুজনই সুস্থ আছেন বলে জানা গেছে।
সাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মেডিসন শহরে পরিবারের সঙ্গেই আছেন।
সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাননি তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.