সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার সমর্থকদের করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে আহ্বান জানিয়েছেন।
ফক্স নিউজ প্রাইমটাইমে দেয়া এক সাক্ষাৎকারে মঙ্গলবার ট্রাম্প বলেন, ভ্যাকসিন ‘নিরাপদ’ এবং এটা ‘এমন কিছু যা কার্যকর’।
যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হওয়ার পর সকল জীবিত সাবেক প্রেসিডেন্টরা ভ্যাকসিন নিতে আমেরিকানদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
কিন্তু ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে এতদিন নিশ্চুপ ছিলেন।
গত জানুয়ারিতে হোয়াইট হাউসে গোপনে ভ্যাকসিন নিয়েছেন ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া।
ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির বিরোধীতা যারা করছে তাদের মধ্যে ট্রাম্পের রক্ষণশীল রিপাবলিকান সমর্থকরা অন্যতম।
মহামারিকে তুচ্ছ করে মন্তব্য করার কারণে ট্রাম্প তার শাসনামলে একাধিকবার সমালোচিতও হয়েছেন।