ফ্লাইটে মাস্ক পরতে বলায় বিমানের সিটে যুবকের প্রস্রাব ও মাতলামি

দোষী সাব্যস্ত হলে, হতে পারে ২০ বছরের জেল

আলাস্কা এয়ারলাইনসের প্লেনে চেপে সিয়াটল থেকে ডেনভার যাচ্ছিল ২৪ বছরের আমেরিকান যুবক ল্যান্ডন গ্রিয়ের। তাকে ওই ফ্লাইটে মাস্ক পরতে বারংবার অনুরোধ করেন বিমান সেবিকা এবং অন্যান্য কর্মীরা। তবে তিনি তাতে পাত্তাই দেননি। উল্টে মাতাল ল্যান্ডন গ্রিয়ের নিজের সিটে প্রস্রাব করে দেন। খবর আজকালের।

অভিযোগ রয়েছে, তিনি শুধু প্রস্রাবই করেননি বিমানকর্মীদের সঙ্গে নানাভাবে দুর্ব্যবহারও করেছেন। পরে এ ঘটনায় তার বিরুদ্ধে আদালতে যায় আলাস্কা এয়ারলাইন্স। বলা হচ্ছে, আদালতে ল্যান্ডন গ্রিয়ের দোষী সাব্যস্ত হলে ২০ বছর শ্রীঘরে কাটাতে হবে তাকে। এরই মধ্যে সমস্ত অভিযোগ দায়ের হয়েছে ডেনভারের দায়রা আদালতে।

বিষয়টি নিয়ে গ্রেফতার হওয়ার পর ল্যান্ডন গ্রিয়ের জানায়, ফ্লাইটে ওঠার আগে অনেক মদপান করেছিল সে। চারটা বিয়ার এবং সেই সঙ্গে হুইস্কির দুটো ‘শট’।

ল্যান্ডনের দাবি, অপকর্ম করার সময় হুঁশে ছিলেন না তিনি। এমনকী বিমানকর্মীর গায়ে হাত তোলার কথাও মনে নেই তার। যা হয়েছে তা নেশার ঘোরে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.