প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে ট্রাম্পের সম্পত্তির পরিমাণ কমে গিয়েছিল ৭০ কোটি থেকে ২৩০ কোটি ডলার পর্যন্ত। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স এ তথ্য জানিয়েছে।
করোনা মহামারির ধাক্কা ট্রাম্পের ব্যবসাতেও ভালোভাবেই পড়েছিল।
ট্রাম্পের অফিস ভবন, ব্র্যান্ডের হোটেল ও রিসোর্ট… সব কিছুতেই এর প্রভাব পড়ে।
তার প্লেনের বহর ও গলফ কোর্সগুলোর মূল্যও এ সময় কমে যায়।
আর্থিক বৈষয় ও পারিবারিক ব্যবসা সংক্রান্ত ফৌজদারি মামলায় বর্তমানে ট্রাম্প তদন্তের আওতায় রয়েছেন।
প্রেসিডেন্ট হওয়ার আগে ও পরে ট্রাম্পের সম্পত্তি কতটা ছিল তা হিসাব করতে ব্লুমবার্গ ২০১৬ সালের মে মাস থেকে ২০২১ এর জানুয়ারি পর্যন্ত ট্রাম্পের আর্থিক নথি বিশ্লেষণ করেছে।