‘মার্কিন অবরোধ তুলে নিলে পরমাণু চুক্তিতে ফিরে যাবো’

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পরমাণু ইস্যুতে তার দেশের সুনির্দিষ্ট নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেছেন, ২০১৫ সালের পরমাণু চুক্তির অঙ্গীকারে ফেরার আগে প্রথমে সকল মার্কিন অবরোধ তুলে নিতে হবে।

রোববার এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে আগে সকল অবরোধ তুলে নিতে হবে।
এরপর আমরা যাচাই করে দেখবো।
তারা সত্যিই অবরোধ তুলে নিলে পর আমরা পরমাণু চুক্তির অঙ্গীকারে ফিরে যাবো।

খামেনি জোর দিয়ে বলেন, অবরোধ প্রত্যাহার কাগুজে হলে তা গ্রহণযোগ্য হবে না।
অবরোধ প্রত্যাহার হতে হবে বাস্তবিক।
২০১৫ সালে বারাক ওবামার শাসনামলে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে যে চুক্তি করা হয় ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে তা বাতিল করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.