ফাইজার এবং মডার্না উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন দুটি প্রথম ডোজ নেয়ার পরই সংক্রমণের বিরুদ্ধে ৮০ শতাংশ কার্যকর।
দুই সপ্তাহ বা তার কিছু বেশি সময়ের মধ্যেই এই কার্যকারিতা শুরু হয় বলে সোমবার যুক্তরাষ্ট্রে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে।
আর ভ্যাকসিনের দুই ডোজ নেয়ার পর সংক্রমণের ঝুঁকি ৯০ শতাংশ কমে যায় বলে ওই গবেষণায় উঠে আসে।
গবেষণার জন্য প্রায় ৪ হাজার মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন পরিচালিত নতুন এই গবেষণার ফলাফল প্রথম ডোজ ভ্যাকসিনের কার্যকারিতার বিষয়টিকে ফের প্রমাণ করল।
এছাড়া, ভ্যাকসিন যে উপসর্গবিহীন সংক্রমণ প্রতিরোধে সক্ষম সে বিষয়টিও প্রমাণিত হলো।