আপনারা কি আমাকে মিস করছেন: ট্রাম্প

আপনারা কি এখনো আমাকে মিস করছেন?—এমন প্রশ্ন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত শনিবার রাতে ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে একটি বিয়ের অনুষ্ঠানে মাইক্রোফোন হাতে নিয়ে উপস্থিত অতিথিদের উদ্দেশে তিনি এ প্রশ্ন করেন।

ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের চীন ও ইরান নীতির সমালোচনা করেন। তিনি গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আবারও তার অসন্তোষের কথা জানান।

মেক্সিকো সীমান্ত পরিস্থিতি নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, সীমান্তে শিশুগুলো খুব নাজুক অবস্থায় জীবন যাপন করছে।
তারা এমনভাবে জীবন যাপন করছে, যা কেউ কখনো দেখেনি।
ট্রাম্প নববিবাহিতদের সুন্দর জীবন কামনা করেন।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.