করোনায় কঠোর বিধি-নিষেধ জারি করছে কাতার

কঠোর বিধি-নিষেধ জারি করেছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার।
গত কয়েক সপ্তাহে দেশটিতে করোনা সংক্রমণ বাড়তে থাকায় এমন পদক্ষেপ নেয়া হয়েছে।
বুধবার মন্ত্রিসভার এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী শুক্রবার থেকে কঠোর বিধি-নিষেধ কার্যকর হবে।

সাম্প্রতিক সময়ে কাতারে দৈনিক সংক্রমণ বাড়ছেই।
বুধবার কাতারে নতুন করে আক্রান্ত হয়েছে ৯৪০ জন।
ফলে করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত কাতারে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৬ হাজার।

কাতারের হামাদ মেডিকেল কর্পোরেশনের উপ-প্রধান মেডিকেল কর্মকর্তা আব্দুল লতিফ আল খাল বলেন, করোনার যুক্তরাজ্য এবং দক্ষিণ আফ্রিকার ধরনটি কাতারে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.