শুরু হচ্ছে সাকিব আল হাসানের নতুন মিশন

সাকিবের আইপিএল মিশন শুরু হচ্ছে রোববার।
নিজের পুরনো দল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবেন বিশ্বসেরা অলরাউন্ডার।
গেল আসরে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়া সুনীল নারাইনের জায়গায় একাদশে জায়গা হতে পারে সাকিবের-এমন খবর ভারতের গণমাধ্যমে।
চেন্নাইয়ে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে ১১ এপ্রিল।
অবশেষে আবারো পার্পল-গোল্ড জার্সিতে মাঠে দেখা যাবে সাকিব আল হাসানকে।

সাকিব নাইটদের জন্য লাকি চার্ম। যে দু’বার শিরোপা জিতেছে কেকেআর, দলে ছিলেন মিস্টার সেভেনটি ফাইভ।
শিরোপা জয়ের পথে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ২০১৯ বিশ্বকাপে অতিমানবীয় পারফরম্যান্সের পর, সাকিবকে নিয়ে প্রত্যাশার ব্যপ্তিও বেড়েছে।

মৌসুমের প্রথম ম্যাচে সাকিব আল হাসানদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ। সাবেক দলের বিপক্ষে মাঠে প্রথম ম্যাচে সাকিব খেলবেন কিনা, এ নিয়ে সবারই আছে ব্যাপক আগ্রহ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.