জাকারবার্গের নিরাপত্তায় বার্ষিক ব্যয় ২ কোটি ৩০ লাখ ডলার

ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের নিরাপত্তার জন্য গত বছর ২ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের বেশি অর্থ ব্যয় করা হয়।
ফেসবুকের নিরাপত্তা বিষয়ক বার্ষিক রিভিউর ‘আইডেন্টিফায়েড স্পেসিফিক থ্রেটস টু মি. জাকারবার্গ’ নামের একটি অধ্যায়ে এমনটা উল্লেখ করা হয়।
মার্কিন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দেয়া এক ফাইল অনুসারে এ তথ্য জানা যায়।

ফেসবুক সিইওর পক্ষ থেকে তার একজন প্রক্সি জানান, জাকারবার্গ মানেই ফেসবুক। তারা একে অপরের সমার্থক।
ফলে ফেসবুক সম্পর্কে যত বাজে ধারণা পোষণ করা হয়, তা একপ্রকার জাকারবার্গের ওপরই বর্তায়।

ফেসবুকের বার্ষিক নিরাপত্তা কার্যক্রমের পর্যালোচনা অনুসারে দেখা যায়, গত বছর জাকারবার্গ ও তার পরিবারের নিরাপত্তা ব্যয় অনেকটা বেড়েছে।
বিশেষ করে কভিড-১৯ সংক্রান্ত ভ্রমণ প্রটোকল, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কেন্দ্রিক পরিস্থিতি ও অন্যান্য নিরাপত্তা হুমকির জন্য এ ব্যয় বৃদ্ধি পায়।
এসবের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকা ব্যক্তিদের ব্যয়ও বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.