কানাডাতে আজ থেকে শুরু হচ্ছে মুসলিম সম্প্রদায়ের পবিত্র রমজান।
এ উপলক্ষে প্রায় দেড় মিনিটের এক ভিডিও বার্তায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্টুডো সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছার শুরুতেই ‘আসসালামু আলাইকুম’ দিয়ে শুরু করেন এবং তা শেষ করেন ‘রমজান মুবারক’ বলে।
শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি বলেন, করোনার মহামারীতে আমাদের দেশে মুসলিম সম্প্রদায়ের যে পরিমাণ অবদান রয়েছে, তা অবশ্যই অনস্বীকার্য।