সৌদি-সিঙ্গাপুরসহ ৫ দেশের জন্য শিগগিরই বিশেষ ফ্লাইট

অতিশিগগিরই সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরের জন্য বিশেষ ফ্লাইট চালু করা হবে।

বুধবার (১৪ এপ্রিল) আন্তঃমন্ত্রণালয়ের এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে সিদ্ধান্ত হয়, বিদেশগামী যাত্রীদের করোনা নেগেটিভ সনদসহ স্বাস্থ্যবিধি মেনে এয়ারপোর্টে আনার দায়িত্ব রিক্রুটিং এজেন্সিসমূহের।

অন্যদিকে, প্রবাসী কর্মীরা কেবলমাত্র জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ মিশনের ছাড়পত্র গ্রহণ করে এবং দেশে প্রযোজ্য কোয়ারেন্টিন শর্ত মেনে কোভিড নেগেটিভ সনদ নিয়ে ফিরতে পারবেন বলেও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ বিষয়ে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিস্তারিত ওয়ার্ক প্লান নিশ্চিত করবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.