করোনাভাইরাসের ভারতীয় ধরনের ফাইজারের ভ্যাকসিন বেশ কার্যকর বলে জানিয়েছে ইসরায়েল।
সম্প্রতি বিভিন্ন দেশ থেকে ইসরায়েলে ফেরত আটজনের শরীরে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়।
বুধবার ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল হেজি লেভি জানিয়েছেন, করোনার ভারতীয় ধরন রুখতে ফাইজারের ভ্যাকসিন কাজ করছে বলে তারা মনে করছেন।
তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন, করোনার এই ধরনটি মোকাবিলায় ফাইজারের টিকার কার্যকারিতা খানিকটা হলেও হ্রাস পাচ্ছে।
অবশ্য সরকারি ভাবে এখনও কিছু ঘোষণা করা হয়নি।
করোনার অতিসংক্রামক ব্রিটেন, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার স্ট্রেইনের পর বিশ্ব জুড়ে এখন আতঙ্ক ছড়াচ্ছে ভারতীয় স্ট্রেইন।
ভারতে প্রথমে চিহ্নিত হওয়ায় এই করোনা স্ট্রেইনটি নিয়ে গবেষণা চলছে ব্রিটেন এবং আয়ারল্যান্ডেও।