২০৩০ সালের মধ্যে কার্বন নির্গমন অর্ধেক কমাতে চান জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাসের নির্গমন অর্ধেক কমিয়ে আনার প্রতিশ্রুতি দিতে পারেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য জলবায়ু বিষয়ক এক ভার্চুয়াল সম্মেলনকে সামনে রেখে বাইডেন এ পরিকল্পনা করছেন।
২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্র নির্গমন কমানোর যে ঘোষণা দিয়েছিল, তার চেয়ে বাইডেন কার্বন নির্গমন প্রায় দ্বিগুণ কমাতে যাচ্ছেন। সেসময় ২০০৫ সালের নির্গমনের মাত্রা বিবেচনায় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা নির্গমন ২৬ থেকে ২৮ ভাগ কমানোর ঘোষণা দিয়েছিলেন।

তবে বাইডেন এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছে হোয়াইট হাউস।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.