মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, উসমানীয় শাসনামলে আর্মেনীয়দের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে তুরস্ক।
তার এই ধরনের বক্তব্য প্রত্যাখ্যান করেছে আঙ্কারা।
একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের এমন অবস্থানকে খুবই লজ্জাজনক বলেও উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই আমাদের জবাব পাবে।
অবশ্য এ জন্য আঙ্কারা কয়েক মাস সময় নিতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন ওই মুখপাত্র।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের মুখপাত্র আরো বলেন, তুরস্ক অবশ্যই উপযুক্ত সময় ও স্থানে মার্কিন সিদ্ধান্তের জবাব দেবে।
এর জবাব দেওয়া হবে নানাভাবে।
পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, তবে তুরস্কের ইঞ্জার্লিক ঘাঁটিতে মার্কিন সেনাদের কার্যক্রম সীমিত করার মতো কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না- সে বিষয়ে কিছুই উল্লেখ করেননি ইব্রাহিম কালিন।